মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ ১৪৩৩


প্রশ্ন রেখে সাজঘরে তামিম

প্রকাশিত:৫ জুলাই ২০২৩, ১০:৫৯

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ইনজুরির সঙ্গে লড়াইটা অনেক দিনের। সেই সঙ্গে যোগ হয়েছে অফফর্ম। সময়টা মোটেও ভালো কাটছে না তামিম ইকবালের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে আবারো ব্যর্থ টাইগার অধিনায়ক।

ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন তামিম। বেশিক্ষণ থিতুও হতে পারলেন না উইকেটে। ফজলহক ফারুকির বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদই ডেকে আনলেন তামিম। বল চলে যায় উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের বিশ্বস্ত গ্লাভসে। ২১ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার এই ওপেনার।

কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও গতকাল তিনি জানিয়েছিলেন প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। তবে শতভাগ ফিট নন সেটাও নিজ মুখে গণমাধ্যমে জানিয়েছিলেন এই ওপেনার।

তামিমের এমন সিদ্ধান্তে অবশ্য নাখোশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন ছিল আজ তিনি খেলবেন কি না। তবে সব গুঞ্জন উড়িয়ে এদিন টস করতে নামেন তামিম। তবে আনলাকি থার্টিনেই কাটা পড়লেন।

তামিমের রান না পাওয়ার দিনে ব্যাট হাতে স্ট্রাগল করেছেন লিটন দাসও। ডানহাতি এই ওপেনার এই মুহূর্তে ২৩ বল খেলে এই মুহূর্তে ১০ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এছাড়া তামিমের বিদায়ে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার এই ব্যাটার অপরাজিত রয়েছেন ৪ বলে ৮ রান করে।

বাংলাদেশ দলের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৩ রান।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়