মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ ১৪৩৩


আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম ফিফটি পেয়েছেন স্বর্ণা আক্তার

খেলা ডেস্ক

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ নারী দল। এবার টি-টুয়েন্টি সিরিজ শুরুই হলো হার দিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৪ উইকেটে করে ১৬১ রান। রান তাড়ায় বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ১৩৬ রান করেছে ৭ উইকেট হারিয়ে।

নিগার সুলতানার পর বাংলাদেশের দ্বিতীয় নারী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ১০০ ম্যাচ খেললেন নাহিদা আক্তার।
বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র প্রাপ্তি স্বর্ণা আক্তারের ফিফটি। ১৯ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ফিফটি এটি। তাঁর আগের সর্বোচ্চ ছিল ৩৭, গত জানুয়ারিতে নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। স্বর্ণা আজ ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হয়েছেন।

শততম টি–টুয়েন্টিতে স্মারক উপহার পেয়েছেন নাহিদা আক্তার (বাঁ থেকে চতুর্থ)
শততম টি–টুয়েন্টিতে স্মারক উপহার পেয়েছেন নাহিদা আক্তার (বাঁ থেকে চতুর্থ)বিসিবি
স্বর্ণা ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান পেয়েছেন ওপেনার দিলারা আক্তার, ১৪ বলে করেছেন ২৩ রান। জুয়াইরিয়া ফেরদৌসকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন দিলারা। ৩.৩ ওভারেই তাঁদের উদ্বোধনী জুটিতে উঠে যায় ৩৯ রান। ১২ বলে ১৬ রান করা জুয়াইরিয়াকে চামারি আতাপাত্তু স্টাম্পিংয়ের ফাঁদে ফেলতেই ভাঙে জুটি।

স্কোর বোর্ডে এরপর আর ও ৫ রান যোগ হতেই দিলারাসহ আরও তিন ব্যাটার আউট হয়ে যান। এই চাপ থেকে আর বেরোতে পারেনি বাংলাদেশ।

 

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়