বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ ১৪৩৩


পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল

খেলা ডেস্ক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কদিন আগে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

বোর্ডের আগামী নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিম ইকবাল। এবার জানালেন, নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি তিনি।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি। তিনি জানিয়েছেন আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।

এ ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা আবারও জানিয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি তামিম।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।'

আরও যোগ করেন, 'ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।'

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়