বৃহস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩


দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছে বাংলাদেশ, দলে থাকছে চমক!

খেলা ডেস্ক

প্রকাশিত:২ জুলাই ২০২৬, ১৩:০৭

ফাইল ছবি

ফাইল ছবি

একটি ত্রিদেশীয় সিরিজ এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে জুলাইয়ের ২৭ তারিখ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল।

আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে স্থানীয় একটি স্পোর্টস ইউনিভার্সিটি দল যোগ দেবে ত্রিদেশীয় এই টুর্নামেন্টে।

ত্রিদেশীয় সিরিজ শেষ হলেই শুরু হবে দুটি চার দিনে ম্যাচ। এইচপি বিভাগ নিয়ে বড় পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তামিম ইকবাল। তারই ধারাবাহিকতাই এবারের আফ্রিকা সিরিজে দেখা যেতে পারে নতুন পুরোনো খেলোয়াড়দের।

এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে অনেক বছর পর বিসিবির কোনো প্রোগ্রামে সুযোগ পাচ্ছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি।

রয়েছেন ইফতেখার ইফতি, মাহফিজুল রবিন, আশিকুর শিবলি, মইন খান, আবু হাশিম, রোহানতদৌলা বর্ষণরা। নতুন করে এসেছেন ইরফান শুক্কুর, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অলিন, মোহাম্মদ আব্দুল্লাহ সিফাতরা। এছাড়া এই সিরিজে কোচিং স্টাফের প্রধান হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়