shomoynew_wp969 পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৬

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় চেয়ারম্যান ঘাট এলাকায অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ৬টি ইউনিট।

ডিউটি অফিসার বলেন, সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top