শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ওয়াসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।
শনিবার (১৩ জুন) রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্ধি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হক সহ অন্যান্য প্রকৌশলী ও কমকর্তাগণ উপস্থিত ছিলেন।