shomoynew_wp969 শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৬ কেজি সোনা উদ্ধার | অপরাধ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৬ কেজি সোনা উদ্ধার


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৪ ০০:৩৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৪

ছবি সংগৃহিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাস্টমস হাউসের পরিচালিত অভিযানে ওই সোনা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা (SQ 446) এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top