বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২
শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর শ্যামলী এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসকে এ খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শাহজাহান সিকদার।

তিনি জানিয়েছেন, শ্যামলীর সড়ক ও জনপদ মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। কল পাওয়ার ৬ মিনিটের মাথায় কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ৩ টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ প্রটেকশন ছিল। এরপর উপস্থিত জনতার সহায়তায় অগ্নিনির্বাপন করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)