বুধবার, ১৩ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩


দাঁতের চেকআপ করাতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজছাত্রী

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

প্রকাশিত:২৩ জুলাই ২০২১, ০৮:৪৩

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিধান কান্তি দে নামে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে।

গত সোমবার দুপুরে হাটহাজারী থানার অদূরে ‘বি ডেন্টাল কেয়ার’ নামে একটি চেম্বারে ওই চিকিৎসক দাঁতের চেকআপের সময় শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন ভিকটিম।

অভিযুক্ত দন্ত চিকিৎসক হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের বসিন্দা বলে জানা গেছে।

ওই ছাত্রীর অভিযোগ, দাঁতের সমস্যা নিয়ে সোমবার দুপুরে দন্ত চিকিৎসক বিধান কান্তি দে’র চেম্বারে যান। এ সময় তার দাঁতের চেকআপের এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন দন্ত চিকিৎসক বিধান। তাকে বাধা দিয়েও নিস্তার পাননি তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দন্ত চিকিৎসক বিধান কান্তি দে বলেন, শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেনি। আমার চেম্বারে সব সময় রোগী বেশি থাকে। আমাকে হেয় করতে এ রকমের একটি ঘটনা ঘটিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, আমি বিষয়টা অবগত হয়েছি। শ্লীলতাহানির বিষয়টা ভিকটিমের (ছাত্রী) ওপর নির্ভর করছে। অভিযোগ পেলে বিষয়ে তদন্তপূর্বক ওই দন্ত চিকিৎসকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়