রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


ব্যাংক খোলা থাকবে বৃহস্পতিবার


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২১ ২০:২৯

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

ফাইল ছবি

আগামী শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে। আশুরায় সরকারি ছুটি থাকায় ব্যাংকগুলো ওই দিন বন্ধ থাকে। কিন্তু এবার তা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পড়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন একটি সার্কুলার জারি করে ছুটির বিষয়টি স্পষ্ট করেছে।

এর আগে ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সেখানে বলা হয়, আশুরার ছুটি বৃহস্পতিবারে নয়, শুক্রবার। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার খোলা থাকবে।

ওই সার্কুলার আরও বলা হয়, আগে আশুরার ছুটি বৃহস্পতিবার ঘোষণা করা হলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- আশুরার ছুটি শুক্রবার। এ কারণে এই ছুটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার পুনর্নির্ধারণ করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top