রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২


ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম


প্রকাশিত:
৭ জুলাই ২০২২ ০২:২৩

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮

ফাইল ছবি

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, স্বর্ণের এই নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top