বৃহস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩


দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:২ জুলাই ২০২৬, ১২:১৭

ফাইল ছবি

ফাইল ছবি

দুই দফা কমার পর দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। দাম বেড়েছে রূপারও। আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দাম নির্ধারণ করা কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। এ হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা করা হয়েছে, অর্থাৎ এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৪ হাজার ৮৯৩ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণাঅলংকারের দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৫০ হাজার ২৭৬ টাকা হবে।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ৮৩০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৯ হাজার ৬৮১ টাকা; ২১ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৯০ টাকা, যা প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা, আর সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা করা হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সোনা ও রুপার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) স্বর্ণ মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে গত ৩০ জুন ও ২৯ জুন দুই দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়