শনিবার, ৯ই মে ২০২৬, ২৫শে বৈশাখ ১৪৩৩
ছবি সংগৃহিত
দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড অ্যাওয়ার্ড অর্জন করেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)’ রেমিট্যান্স অ্যাওয়ার্ডের আয়োজন করে।
সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শাকিল চৌধুরী, সাবেক আইজিপি শহীদুল হকসহ বিভিন্ন খাতের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।