রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে লোক-প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আজিম মো. আবরার সভাপতি এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান শাওন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
রবিবার (১৭ মে) সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. তারেক হাসান মাহমুদ, অধ্যাপক এ. কে. এম নাজমুল হুদা, অধ্যাপক ড. এ. এস মোহাম্মদ আলী, অধ্যাপক ড. গাজী মো: আরীফুজ্জামান খান, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া সাক্ষরিত আগামী এক বছরের জন্য পুর্নাঙ্গ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সহ-সভাপতি পদে ওয়াসিম শাহেদ শোভন, মো: নাফিউ-উল-হক, মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মইদুল ইসলাম, কানিজ ফাতেমা, সোহানুর রহমান শিহাব, আবু রায়হান বাবু, মাহাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, মো. সিজার প্রামানিক, মোছা. মিম আক্তার, রিয়াজুজ সালেহীন সাদাত, অর্থ সম্পাদক রাশেদুজ্জামান বিদ্যুৎ, সহ-অর্থ সম্পাদক আফসানা খাতুন, মাহজীবীন রহমান, দপ্তর সম্পাদক মো. ইমন হোসেন, উপদপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম,
এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক মোহাম্মদ পলক মৃধা, উপ-প্রচার সম্পাদক রাইসুল ইসলাম স্বাধীন, ধর্ম বিষয়ক সম্পাদক সায়েম হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. রায়হান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবদুন নূর, উপ-ক্রীড়া সম্পাদক হাসান আল মামুন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা আফিয়া মাহমুদা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা সুমাইয়া জেসমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রাবণী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিজয় কর্মকার এবং ইসমাত সুহা, কার্যনির্বাহী সদস্য মো. সাব্বির হোসেন, সাজেদুল ইসলাম, আব্দুল মালেক, মাহমুদুল হাসান, তাফসির রহমান মৃধা, নাজমুন নাহার নিহা, হাসান মাহমুদ এবং আলী হাসান রিমন দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাওন বলেন, ‘ঐক্যের মাধ্যমে সাফল্য অর্জন’—এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সকলের ভালোবাসা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং বড় একটি দায়বদ্ধতার জায়গা। সমিতির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করে যেতে চাই। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
সভাপতি আলী আজিম মো. আবরার বলেন, জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি আস্থা রাখায় সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। সংগঠনের সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।