বুধবার, ১লা জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩


‘ভালোবাসা নারীদের দানব বানিয়ে তোলে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১ জুলাই ২০২৬, ১৮:৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সিনেমার ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যা সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। সিনেমাকে ঘিরে উন্মাদনার পাশাপাশি সমানতালে বইছে সমালোচনার ঝড়।

নতুন টিজের প্রকাশের মাধ্যমে ছবির নায়িকাদের সঙ্গে পরিচায় করিয়ে দিয়েছেন নির্মাতা। এক ঝলক করে দেখা মিলেছে সুপারস্টার অভিনেত্রী নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশির। ভিডিওর শুরুতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, বাচ্চারা যেন দূরে থাকে এবং অভিভাবক ও দাদা-দাদিরা যেন তা নিশ্চিত করেন। ব্যাকগ্রাউন্ডের একটি নারী কণ্ঠে বলতে শোনা যায়, ‘ভালোবাসা নারীদের দানব বানিয়ে তোলে।’ এরপরই বাইক নিয়ে হাজির হন নয়নতারা। পাশাপাশি যশের সঙ্গে কিয়ারা আদভানির রোমান্সের হালকা ঝলক দেখা যায়।

টিজার নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা থাকলেও শুরু থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ‘টক্সিক’। সমালোচকদের একাংশের দাবি, পর্দায় নারীদের শক্তিশালীভাবে দেখাতে গিয়ে পুরুষদের ঢালাওভাবে ছোট করা হয়েছে।

মুক্তির তারিখ নিয়ে হল মালিকদের মাঝে দুশ্চিন্তা ভর করেছে। কারণ, একই দিনে (২৬ আগস্ট) বক্স অফিসে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ এবং সিদ্ধার্থ মালহোত্রার ‘ভ্যান’ সিনেমা। বলিউড ও দক্ষিণী সিনেমার মুখোমুখি সংঘর্ষের কারণে প্রেক্ষাগৃহের ব্যবসা নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে। গীতু মোহনদাস পরিচালিত এবং কেভিএন প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে কেমন সাড়া ফেলে সেটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়