বৃহস্পতিবার, ৪ঠা জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৪ জুন ২০২৬, ১২:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ববাজারে কমে গেল অপরিশোধিত তেলের দাম। কাতারভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা আলজাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের এমন দরপতন।

এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়