শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬, ১৪ই ফাল্গুন ১৪৩২


স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে আইন উপদেষ্টা

প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৫

ফাইল ছবি

ফাইল ছবি

স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।

তিনি আরও জানান, আর্থিক এবং প্রশাসনিক যে কাজগুলো সেগুলো আসিফ নজরুল দেখবেন।

এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়