বৃহস্পতিবার, ২৫শে জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩


চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর : সংসদে আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ জুন ২০২৬, ১৮:৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

মির্জা গলিবের একটি উক্তি উদ্ধৃত করে বিরোধী দলগুলোর সমালোচনা করে ময়মনসিংহ-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান জাতীয় সংসদে বলেন, চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘ওহ না সামঝি হ্যায়, না সামঝেঙ্গে মেরি বাত। দে অউর দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না। বরং তাদেরকে এমন একটা দিল দেন, যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি কথা– আমরা দেখেছি দুইটি জিনিসেই দাম বেড়েছে। দুইটির একটি হলো- সিগারেট, আরেকটা হলো- মদ।

এই বাজেটকে সারাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। কিন্তু, আমাদের বিরোধী দলের বন্ধুরা এই বাজেটকে চানাচুর মার্কা বাজেট বলছেন। আমরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর চানাচুর খায়। এ কারণে তাদের মন খারাপ কি না, আমি জানি না।

মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরেই বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ তখন অনেকেই তার কথার অর্থ বুঝতে পারেননি। ওনার যে দেশ গড়ার মহাপরিকল্পনা রয়েছে তা বুঝতে পারেননি।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়