শনিবার, ৩০শে মে ২০২৬, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ঈদের তিন দিনে ডিএসসিসির ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ মে ২০২৬, ২১:০৬

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদের দিন থেকে আজ (শনিবার) বিকেল ৬টা পর্যন্ত মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ঈদের দিন ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়। ঈদের পরের দিন ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য সেখানে নেওয়া হয়।

এ ছাড়া শনিবার (আজ) বিকেল ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সব মিলিয়ে ঈদের দিন থেকে শনিবার বিকেল ৬টা পর্যন্ত মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়