শনিবার, ৪ঠা জুলাই ২০২৬, ২০শে আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বাংলামোটরের দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। দলটি দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ।