বুধবার, ৬ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩


যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে উড়িয়ে দিলেন ইরানি এমপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৬ মে ২০২৬, ২১:৫৮

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে ‘মার্কিনিদের আকাঙ্খার তালিকা’ হিসেবে অভিহিত করেছেন ইরানি এমপি ইব্রাহিম রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমেও তা পারবে না।

আজ বুধবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে পৌঁছাবে। যারমাধ্যমে যুদ্ধ একেবারে শেষ হয়ে যাবে। এরপর ৩০ দিনের একটি মেয়াদ শুরু হবে। যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রম, ইরানিদের ওপর মার্কিনিদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত ও হরমুজ প্রণালি খোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

তবে মার্কিনিদের এ প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ইব্রাহিম রেজাই। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “এক্সিওসের খবরের বার্তা বাস্তবতার চেয়ে মার্কিনিদের আকাঙ্খার তালিকাই বেশি। মার্কিনিরা পরাজিত হতে যাওয়া যুদ্ধ থেকে কোনো কিছুই পাবে না, যেটি তারা মুখোমুখি আলোচনায় অর্জন করতে পারেনি।”

বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান সরকার মার্কিনিদের এ প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা তাসনিম নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলোর কিছু ইরানের কাছে অগ্রহণযোগ্য।

তিনি বলেছেন, “ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার অকার্যকর। হুমকি-ধামকির ভাষা ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

সূত্র: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়