রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩


বড় জয়ের ম্যাচে ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

খেলা ডেস্ক

প্রকাশিত:২১ জুন ২০২৬, ১০:২০

ফাইল ছবি

ফাইল ছবি

রোমাঞ্চকর ম্যাচে জাপানের সঙ্গে ২-২ সমতায় বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। দাপট দেখিয়ে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে। এর মধ্য দিয়ে ডাচরা বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাপিয়ে গেছে।

বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল ফুটবল-রাজাখ্যাত পেলের ব্রাজিল। চলতি বিশ্বকাপে নামার আগে নেদারল্যান্ডস তাদের চেয়ে এক ম্যাচ পিছিয়ে ছিল। এরপর জাপানের সঙ্গে ড্র করেই সেলেসাওদের সমান ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে রোনাল্ড কোম্যানের দল। গতকাল ১৪তম ম্যাচ অপরাজেয় থেকে তারা রেকর্ডটি একান্তই নিজেদের করে নিলো।

ফিফা ২০১০ বিশ্বকাপের ফাইনালে শেষবার হেরেছিল নেদারল্যান্ডস। ১১৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা গোল করলে স্পেনের কাছে হেরে তাদের প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এরপর থেকে আর বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময়ে হারেনি নেদারল্যান্ডস। ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে তারা টাইব্রেকারে হেরে বিদায় নেয়। আশ্চর্যজনকভাবে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি ডাচরা।

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের চেনা রক্ষণাত্মক দেয়ালকে স্রেফ উড়িয়ে দিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি এবং দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর জোড়া গোলের পর শেষদিকে স্কোরশিটে নাম তোলেন ক্রিসেনসিও সামারভিল। ৫ গোল হজম করা সুইডিশরা ব্যবধান কমায় অ্যান্টনি ইলাঙ্গার একমাত্র গোলে।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়া নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। নকআউট রাউন্ডে ওঠার ক্ষেত্রে বেশ এগিয়েও গেছে কোম্যানের দল। এ ছাড়া ৩ পয়েন্ট নিয়ে সুইডেন দুই এবং তিনে থাকা জাপানের পয়েন্ট ১। ১ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তিউনিসিয়া তলানিতে রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়