রবিবার, ৫ই জুলাই ২০২৬, ২১শে আষাঢ় ১৪৩৩


অবৈধ নার্সারি-দোকানপাট অপসারণ, ডিএসসিসির জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ জুলাই ২০২৬, ১৭:১৭

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে একটি বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত করেছে।

​রোববার (৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। এছাড়া, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় ৮টি নার্সারির মালিককে ৮টি মামলার মাধ্যমে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আজ সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়