রবিবার, ৫ই জুলাই ২০২৬, ২১শে আষাঢ় ১৪৩৩


চঞ্চল-মেহজাবীনদের সঙ্গে ঋতুপর্ণা-যীশুরা, কোথায় এই মিলনমেলা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৫ জুলাই ২০২৬, ১৮:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

একটি ফ্রেম, তাতে দুই বাংলার একঝাঁক তারকা। চঞ্চল চৌধুরী থেকে শুরু করে মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, কিংবা ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, পায়েল মুখার্জিসহ অনেকে। কোথায় তারা এক হলেন?

জানা গেল, দুই বাংলার তারকাদের এই মিলনমেলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে অনুষ্ঠিত হয়েছে বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহৎ আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর ৪৬তম আসর। চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের তারকা শিল্পী, নির্মাতা, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নিয়েছেন।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, মামনুন ইমন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, লেখক সাদাত হোসেন, নির্মাতা রেদওয়ান রনিসহ অনেকে।

ছবিগুলো পোস্ট করে ইমন তার ফেসবুকে লিখেছেন, ‘এই বর্ণাঢ্য আয়োজনে আজকের সম্মাননা ও অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা, যীশু সেনগুপ্ত, সৌরভ, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ আরও অনেক শিল্পী-নির্মাতা। প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। মেতে উঠেছেন শিল্প-সংস্কৃতির আনন্দ জোয়ারে।

এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণ রাখা হয়েছে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ এবং ‘দম’। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়