বৃহস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ডক্টর আব্দুল মঈন খান

গ্রামের উন্নয়ন না করে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না

জেলা সংবাদদাতা, নরসিংদী

প্রকাশিত:২১ মে ২০২৬, ১৯:৪৫

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বৃহস্পতিবার (২১ মে)  দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে পাকা সড়ক উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে এই মন্তব্য করেন।
 
এসময় মঈন খান আরও বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলদ্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন। 
 
মঈন খান বলেন, আজ থেকে ২০/২৫ বছর আগে  তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছে, দু:খ দুর্দশার খবর নিয়েছেন। সেই দু:খ দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়ন জোর দিয়েছেন।
 
পরে মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফএর চাউল, শকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়