বৃহস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ঈদুল আজহা

আইনশৃঙ্খলা রক্ষাসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১০ দিন মাঠে থাকবে বিজিবি

Jehad chowdhury

প্রকাশিত:২১ মে ২০২৬, ১৭:৩৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শপিংমল, গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দেওয়ার লক্ষ্যে ঈদের ৭ দিন আগে থেকে ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়