সোমবার, ১৫ই জুন ২০২৬, ১লা আষাঢ় ১৪৩৩


দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে কী ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জুন ২০২৬, ১০:৫২

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লী গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন। কিছু গণমাধ্যমে তার আটক হওয়ার খবর আসে। কিন্তু তিনি আটক হননি। হয়রানির কারণে তিনি প্রবেশ না করে দেশে ফেরত এসেছেন।

সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লীতে কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে সাধারণ পাসপোর্টেই প্রবেশ করতে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। ভারতে প্রবেশের তালিকায় তার পাসপোর্ট রেস্ট্রিক্টেড করা আছে। যার কারণে প্রবেশের সময় উপদেষ্টাকে আটকে দেওয়া হয়।

জানা গেছে, ইমিগ্রেশনে দীর্ঘ সময় ড. জাহেদকে বসিয়ে রেখে নানা বিষয়ে জেরা করা হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চান। কিন্তু হেনস্তার শিকার হওয়াতে উপদেষ্টা জাহেদ দিল্লিতে প্রবেশ করেননি। তিনি দেশে ফেরত এসেছেন। এই ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করেন। পরে ইমিগ্রেশন থেকে অনুরোধ করা হলেও তিনি ফেরত চলে আসেন।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়