মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৯ই আষাঢ় ১৪৩৩


আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না : এমপি কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ জুন ২০২৬, ১৫:২৩

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগ দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন জোন ও থানার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে। মিছিলে তিনি একথা বলেন।

সকালে যাত্রাবাড়ীতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মিছিলটি যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অতীতের মতো রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে সেই সুযোগ আর দেওয়া হবে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচারের মুখোমুখি হওয়া ব্যতিত আওয়ামী লীগের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়