রবিবার, ৭ই জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩


নির্বাচন শেষে বিসিবির ২৫ পরিচালক হলেন যারা

খেলা ডেস্ক

প্রকাশিত:৭ জুন ২০২৬, ২০:১৬

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। তবে ২৩ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন, বাকি দুইজন সরাসরি মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার এনএসসি থেকে মনোনীত হয়েছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। বাকি ২৩ জন আজ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

২৩ পরিচালকের মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচক হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন।

ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল এবং খুলনা বিভাগে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়