মঙ্গলবার, ২রা জুন ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩


শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী

বগুড়ায় জিয়া বাড়িতে ছাত্রদলের নানা আয়োজন

বগুড়া থেকে

প্রকাশিত:২ জুন ২০২৬, ১৮:৫৭

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি এলাকায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল করিম বাদশা বলেন, জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি লাখো বাঙালির হৃদয়ের স্পন্দন। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার আদর্শকে ধারণ করে আগামী দিনে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পালন করা হয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়